শেয়ারহোল্ডারদের কাছে প্রত্যাখ্যাত হলো তোশিবা বিভক্তের প্রস্তাব

২৫ মার্চ, ২০২২ ১৬:০৬  
ব্যবসায়ে রুগ্ন দশা থেকে বেরিয়ে আসতে ব্যবসা পুনর্গঠনের পরিকল্পনা করেছে তোশিবা। এজন্য প্রতিষ্ঠানটিকে দুই ভাগে বিভক্ত করে ব্যবসা পরিচালনার পরিকল্পনা নেয় হয়। তবে অধিকাংশ শেয়ারহোল্ডাররা তোশিবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। খবরে বলা হয়, বৃহস্পতিবার তোশিবা করপোরেশনের বেশির ভাগ শেয়ারহোল্ডার দুটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানে বিভক্ত করার একটি ব্যবস্থাপনা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এর আগেও কোম্পানিটির ব্যবসাকে তিন ভাগে বিভক্ত করার পরিকল্পনাটি প্রধান শেয়ারহোল্ডারদের বিরোধিতার সম্মুখীন হয়েছিলো। ১৫০ বছর ধরে জাপানের অগ্রগতির সঙ্গে অঙ্গাঅঙ্গীভাবে তোশিবার নাম জড়িয়ে রয়েছে। তবে সাম্প্রতিককালে তোশিবার ব্যবসায় মন্দা যাচ্ছে। তাই ক্ষুব্ধ বিনিয়োগকারীদের সন্তুষ্ট প্রতিশ্রুতি দেয়া হয়েছে শেয়ারহোল্ডারদের রিটার্ন বাড়ানোর। এ লক্ষ্যে ব্যবসা পুনর্গঠনের পরিকল্পনা করে জাপানের এই বহুজাতিক প্রতিষ্ঠানটি। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রতিষ্ঠানটি ২০২৩ সালের জুনে শেয়ারহোল্ডারদের নিয়ে একটি নিয়মিত সভা করার পরিকল্পনা করছে। সে সভায়ও পরিকল্পনাটি প্রত্যাখ্যান হতে পারে বলে বোঝা যাচ্ছে। ডিবিটেক/বিএমটি